[b]ওয়াশিংটন: [/b]বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো কথা বলবে না পাকিস্তান।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেনকে এ কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মাসুদ খান।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বেসরকারি বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ায় গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে পাকিস্তানের পার্লামেন্টে উদ্বেগ জানানো হয়। এতে বাংলাদেশে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।
এর পরদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহদি হাশমিকে জরুরি তলব করে। কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে অনুমোদিত প্রস্তাবের কড়া নিন্দা জানায় বাংলাদেশ।
যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের একেবারেই অভ্যন্তরীণ বিষয় বলে সুস্পষ্টভাবে ওই দিন পাকিস্তানকে জানিয়ে দেয়া হয়। এর আগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডাদেশ নিয়েও আলোচনা হয় পাকিস্তান মন্ত্রিপরিষদের বৈঠকে। তবে সে সময় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান সরকার।
আন্তর্জাতিক
যুদ্ধাপরাধ নিয়ে কথা বলবে না পাকিস্তান
ওয়াশিংটন: বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো কথা বলবে না পাকিস্তান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেনকে





