বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান কর্মসূচি। তবুও থেমে নেই আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এ দিকে ভাইরাসটির কয়েকটি নতুন ধরনও শনাক্ত করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৮২ হাজার ৮ জন। শনাক্ত হয়েছে ১৭ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৪১৬ জন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ১৬ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৩২৫ জন।
করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৬ হাজার ১ জন। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ১৭ হাজার ১৬৬ জন। এ থেকে সুস্থ হয়েছে ২ কোটি ৮৭ লাখ ১১ হাজার ৩১৫ জন।
এ দিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জন। মরণঘাতী ভাইরাসটিতে সেখানে আক্রান্ত হয়েছে ২ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জন। এ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৫২৯ জন।
এবিএস





