গত ১ সপ্তাহে যু্ক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় শতাধিকের ওপর অবৈধ অভিবাসী আটক করা হয়। হঠাৎ করে চালু হওয়া এই ধরপাকড় বিরতিহীনভাবে চলতে থাকবে জানায় যুক্তরাষ্ট্রের প্রশাসন। 

নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন ও মুসলিম বিদ্বেষী নীতির কারণে দেশটিতে অভিবাসীদের ধরপাকড় বেড়ে গিয়েছে। আর এ কারণে অভিবাসন সংশ্লিষ্ট আইনজীবী ও অভিবাসীদের পরিবারগুলোতেও ছড়িয়েছে উদ্বেগ।

অভিবাসীদের স্বার্থ নিয়ে কাজ করা ন্যাশনাল ইমিগ্রেশন ফোরামের নির্বাহী পরিচালক আলী নুরানি বলেন, ধরপাকড়ের ঘটনায় অভিবাসী ও তাদের শুভাকাঙ্ক্ষি নেটিভ আমেরিকানদের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, অভিবাসী বিরোধী অভিযান গভীর উদ্বেগের বিষয়। গত কয়েক সপ্তাহে আটলান্টা, নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস ও পার্শ্ববর্তী এলাকায় ভীতির জন্ম দিয়েছে।

সরকারিভাবে আটকের সঠিক সংখ্যা না জানানো হলেও আটলান্টা অফিসের সূত্রে জানা গেছে, ২০০ জনের মতো আটক হয়েছেন। অন্যদিকে লস অ্যাঞ্জেলস ও পার্শ্ববর্তী এলাকা থেকে ১৬১ জন আটকের খবর পাওয়া গেছে।সূত্র: রয়টার্স


জেড