প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার জানিয়েছে যে, পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। কংগ্রেসকে জানানোর একমাস পর জঙ্গিবিমান বিক্রি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করা হবে।
এদিকে, চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন পররাষ্ট্র দফতর কংগ্রেসকে জানিয়েছে, পাকিস্তানের নির্ভুলভাবে হামলার সক্ষমতা বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন। আর এ কারণেই দেশটির কাছে এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করা হচ্ছে।
এছাড়া, আমেরিকা মনে করে পাকিস্তানের কাছে জঙ্গিবিমান বিক্রি করা হলে তা সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সহায়তা করবে এবং ওয়াশিংটনের পররাষ্ট্র নীতিকে এগিয়ে নেবে।
পাকিস্তানের কাছে মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। তাদের এ অসন্তোষের কথা জানানোর জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলবেরও সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
এসএ
সূত্র: রেডিও তেহরান।





