আগামীকাল শনিবার পদত্যাগ করবেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিকে, বিপুল ব্যবধানে জয়লাভ করা বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী ২১ মে শপথ নিতে পারেন। নরেন্দ্র মোদী হবেন ভারতের ১৫তম প্রধানমন্ত্রী। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। ফলে, ৩০ বছর পর আবারো ভারতে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে স্থায়ী সরকার গড়তে চলেছে বিজেপি। ইতোমধ্যেই চলছে ষোড়শ লোকসভা গঠনের প্রস্তুতি। ২১ মে প্রধানমন্ত্রীর শপথের পর ২৬ মে হবে স্পিকার নির্বাচন। ২৭, ২৮, ২৯ মে চলবে লোকসভা সদস্যদের শপথ গ্রহণ। ৪ জুন সংসদের যৌথ অধিবেশনের কথা রয়েছে। সূত্র: এনডিটিভি [b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
কাল মনমোহনের বিদায়, মোদীর শপথ ২১ মে
আগামীকাল শনিবার পদত্যাগ করবেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিকে, বিপুল ব্যবধানে জয়লাভ করা বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী ২১ মে শপথ নিতে পারেন। নরেন্দ্র মোদী হবেন ভারতের ১৫তম প্রধানমন্ত্রী।





