আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি মসজিদ ইসলাম বিদ্বেষী হামলার শিকার হয়েছে এবং মসজিদটিতে অনেকগুলি করে ইসলাম বিদ্বেষীরা।

সার্দান ক্যালিফোর্নিয়ার মার্কিন কর্তৃপক্ষ বলেছে, এ অঙ্গরাজ্যের মরু নগরী কোয়াচেলাতে মঙ্গলবার খুব ভোর এ হামলা করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৫টা ১ মিনিটের সময়ে রিভারসাইট কাউন্টি শরীফের দফতরে মসজিদে ইব্রাহিমে হামলার ঘটনা জানান হয়।

মসজিদটি পরিচালনা করছে ইসলামিক সোসাইটি অব কোয়াচেলা ভ্যালি। মসজিদ ভবন এবং বাইরে পার্ক করে রাখা একটি গাড়িতে গুলি করে ইসলাম বিদ্বেষীরা। অবশ্য সৌভাগ্যক্রমে নামাজরত মুসল্লিদের কেউ এতে আঘাত পান নি।

কর্তৃপক্ষ বলেছে, সম্ভাব্য ইসলাম বিদ্বেষী হামলার বিরুদ্ধে তদন্ত চালানো হবে। মার্কিন আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআইকে এ বিষয়ে তদন্ত চালানোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেসন্স বা কেয়ার’এর আঞ্চলিক দফতর ।

এর আগে সান ডিয়াগোর একটি মসজিদকে হুমকি দেয়া হয়েছে বলে কেয়ার জানিয়েছে। হুমকি দিয়ে লেখা এ চিঠিতে অজ্ঞাতনামা বস্তুও পুরে দেয়া হয়েছিল বলে জানান হয়েছে। এ ছাড়া, গত মাসে নিউ মেক্সিকোর একটি মসজিদের দেয়াল লক্ষ্য করে মলটোভ ককটেল ছোঁড়া হয়েছিল। রেডিও তেহরান

ইআর