‘বাংলাদেশ, আমি আমার সাথে ভারতের মানুষের ভালবাসা এবং শুভেচ্ছা নিয়ে আসছি।’বাংলাদেশের ভূখণ্ডে পা রাখার আগ মুহূর্তে টুইটারে এভাবেই নিজের অভিব্যক্তি জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর একই কথা ইংরেজিতে ভাষান্তরিত করে আরেকটি টুইট করেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকালে অবতরণ করার পর বাংলাদেশের পক্ষ থেকে মোদিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপর এক টুইটে এ বিষয়টিও উল্লেখ করেছেন মোদি।

টুইট বার্তায় মোদি উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে।’

আগের টুইটটির মতো এটিও ইংরেজিতে ভাষান্তর করে আরেকটি টুইট করা হয়।

কেএইচ