যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে চ্যান্সারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মুনাজাত ও এক আলোচনা সভার অয়োজন করা হয়।

বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: নাজমুল হুদা এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।

আলোচনায় ভারপ্রাপ্ত হাইকমিশনার মুজিবনগর সরকারের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও ঐতিহাসিক মুজিবনগরের প্রেক্ষাপট নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেন।

তনি জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত প্রয়াসে সকল বাংলাদেশিকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ অবদান রাখার অহ্বান জানান।

শেষে, ঐতিহাসিক মুজিবনগর দিবস ও মক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।মিশনের সকল কর্মকর্তা কর্মচারি অনুষ্ঠানে যোগ দেন।

এআই