ওবামার আমন্ত্রণে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিকে যুক্তরাষ্ট্র সফরের জন্য বিশেষ আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে মোদি তার আমন্ত্রণে সাড়া দেন।
এ বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে মোদি জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন তিনি।
মোদির হাতে ওবামার বিশেষ আমন্ত্রণ পত্রটি তুলে দেন মার্কিন উপ সচিব উইলিয়াম বার্নস।
নিজের আমন্ত্রণ পত্রে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মোদির সাথে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। একবিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্র এবং ভারত যেন এক হয়ে কাজ করতে পারে সে প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে মোদি নিজেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কোন্নয়নের আশাবাদ ব্যক্ত করেছেন।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন ওবাবা। সেই সাথে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ।
মোদি নির্বাচিত হওয়ার পর নিজেদের পররাষ্ট্রনীতিতে বিপুল পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। যে নরেন্দ্র মোদি দাঙ্গাবাজ বিবেচিত হওয়ায় দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতিই পাননি সে মোদি ক্ষমতায় আসার পরই পেলেন ওবামার ফোন এরপর যুক্তরাষ্ট্র সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ