তারা বলছেন, নিহতের সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে দেওয়া সহজ নয়। খবর বিবিসি।
সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা বলেন, ইউক্রেনে যত রুশ সেনা নিহত হয়েছেন, আহত তারও তিন গুণ।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রুশ সেনাদের মৃত্যুর এই হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেন।
তবে ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১২ সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছেন। আর জাতিসংঘ গতকাল জানিয়েছে, এ পর্যন্ত ৪৭৪ জন ইউক্রেনীয় নিহত হয়েছেন।
উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।
এমআই





