বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৪৩ লাখ ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৭ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১০ জুন) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৩ লাখ ২৬ হাজার ৩৮৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৫৫ হাজার ৫৮৭ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ১৪ হাজার ৮ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৭৬৪ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭১ লাখ ২২ হাজার ৮৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৫১৫ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ৬৯ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৫২৮ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৪১ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৫৩ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

এদিকে, বাংলাদেশে একদিনে আরও ২৫৩৭ শনাক্ত, মৃত্যু ৩৬

বুধবার (০৯ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় দেশে একদিনে ২ হাজার ৫৩৭ জনের শরীরে নতুন করে শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জনে পৌঁছেছে। এছাড়া ভাইরাসে একদিনে আরও ৩৬জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১২ হাজার ৯৪৯ জনে দাঁড়াল।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.৩৩ শতাংশ। ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৩ শতাংশ। মৃত্যুর হার ১.৫৮ শতাংশ।

এর আগে মঙ্গলবার অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় ৪৪ জন মারা গেছেন এবং ২ হাজার ৩২২ আক্রান্ত হয়েছেন।

এমবি