আলাস্কার রাজধানী অ্যাংকরেজে বৃহস্পতিবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আমেরিকার জিওলজিকাল সার্ভে (USGS) ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। অ্যাংকরেজের প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভূমিকম্পন আঘাত হানে। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করেনি সুনামি সতর্কতা সেন্টার।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ