সৌদি রাজ পরিবারের কনিষ্ঠতম যুবরাজ আবদুল আজিজ বিন ফাহাদ নিহত হয়েছেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রিন্স মানসুর বিন মাকরিন নিহতের ২৪ ঘণ্টার মাথায় সৌদি আরবের আরও একজন প্রিন্স নিহত হওয়ার ঘটনা ঘটলো।

সিয়াসাত ডেইলি এবং ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে আবদুল আজিজের মৃত্যুর কথা বলা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)-এর সাবেক স্পেশাল এজেন্ট আল এইচ সৌফান নিজের টুইটারে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আবদুল আজিজ-এর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া হওয়া গেছে। তার বয়স ছিল ৪৪ বছর। এর আগে সাবেক যুবরাজের পুত্র প্রিন্স মানসুর বিন মাকরিন’কে মৃত ঘোষণা করা হয়।’

বিভিন্ন সংবাদমাধ্যম যুবরাজের মৃত্যুর কথা বললেও কিভাবে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।

সিয়াসাত ডেইলি’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স মানসুর বিন মাকরিন নিহতের কয়েক ঘণ্টার মধ্যেই রাজপরিবারের কনিষ্ঠতম এ প্রিন্স নিহত হন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, খবর পাওয়া যাচ্ছে প্রিন্স আবদুলআজিজ বিন ফাহাদ’কে গ্রেফতারের সময় সংঘটিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।

যুবরাজ আব্দুল আজিজ পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের স্বাধীকারের পক্ষে সোচ্চার ছিলেন।

সোমবার (৬ নভেম্বর) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স মানসুর বিন মাকরিন তার কয়েকজন সহকর্মীসহ নিহত হন। এখনও সেই দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।