মালয়েশিয়ার মালাক্কা প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে ১৭ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৯২ জনকে আটক করেছে পুলিশ। নথিপত্রহীন অভিবাসীদের আটক করতে গত রোববার পুলিশ জনবহুল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।

মালাক্কা ইমিগ্রেশন ডিরেক্টর মাহরুফ মাহমুদের নেতৃত্বে সেদিন সকাল ১০টা থেকে পাঁচ ঘণ্টাব্যাপী বিশেষ এ অভিযান চলে।

আটক অন্যদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩২, নেপালের ১৬, মিয়ানমারের ১১, পাকিস্তানের ৮, ভারতের ৪, শ্রীলংকার ২ এবং ফিলিপাইন ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন। ইন্দোনেশিয়ানদের মধ্যে ছয় জন নারী।
আটকদের বয়স ২০-৫৫ বছরের মধ্যে। আটক করার সময় তাদের কেউই মালয়েশিয়ায় অবস্থানের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

ইআর