সৌদি আরবের এই প্রথম বারের মত সারাহ-আল -সুহাইমি নামে এক নারীকে ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকের (এনসিবি) অঙ্গপ্রতিষ্ঠান এনসিবি ক্যাপিটালের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
রক্ষণশীল এই দেশটিতে এরকম গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগের ঘটনা বিরল। দেশটিতে নারীরা বিভিন্ন ধরনের বিধিনিষেধের শিকার হন। দেশটিতে কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর উপস্থিতির ক্ষেত্রেও বিধিনিষেধ আছে।
সারাহ-আল -সুহাইমির অবশ্য কর্মক্ষেত্রে বেশ দক্ষতার পরিচয় রেখেছেন। তিনি জাদওয়া ইনভেস্টমেন্ট থেকে ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকে যোগ দিয়েছেন। জাদওয়া ইনভেস্টমেন্টে তিনি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান ছিলেন। এর আগে তিনি একই ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজমেন্টের প্রধান ছিলেন। পাঁচ বছর সামবা ফিন্যান্সিয়াল গ্রুপে শীর্ষপর্যায়ে কাজ করার পর ২০০৭ সালে জাদওয়া ইনভেস্টমেন্টে যোগ দেন তিনি।
সৌদি আরবে বাড়ছে নারীর ক্ষমতায়ন। অতি রক্ষণশীল এই দেশটিতে ব্যাংক ও গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের পদচারণা বাড়ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের সংবাদপত্র সৌদি গেজেট প্রথম নারী এডিটর-ইন-চিফ হিসেবে সুমাইয়া জাবার্তির নাম ঘোষণা করে। এর আগে সুমাইয়া সৌদি গেজেটের শীর্ষ পদে কর্মরত ছিলেন।
সৌদি আরবের ইসলামী শরিয়াহ আইনানুযায়ী কোনো নারী তাদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কর্মক্ষেত্রে কিংবা বাড়ির বাইরে যেতে পারবে না।
সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ। এ ছাড়া পুরুষ অভিভাবকের সম্মতি ছাড়া তারা পরিচয়পত্রও পান না। সূত্র : এএফপি
[b]ঢাকা,৬মার্চ(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
সৌদি আরবে ব্যাংকের প্রধান হিসেবে প্রথম নারী
সৌদি আরবের এই প্রথম বারের মত সারাহ-আল -সুহাইমি নামে এক নারীকে ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকের (এনসিবি) অঙ্গপ্রতিষ্ঠান এনসিবি ক্যাপিটালের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। রক্ষণশীল এই দেশটিতে এরকম গুরুত্বপূর্ণ পদে নারীদের
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ
রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া তিন কর্মকর্তার মধ্যে দুজন এসেছেন বেসরকারি ব্যাংক থেকে। একই সঙ্গে সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খানের অপসারণের আদেশও বাতিল করা হয়েছে।
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি
বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা কোনো ইউজারনেম বা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে যেকোনো ওয়েবসাইটের সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম।
গুগল ক্লাউডে বিভ্রাট যুক্তরাজ্যে ব্যাংকসহ বিভিন্ন সেবা ব্যাহত
গুগল ক্লাউডের সেবায় বিভ্রাটের কারণে যুক্তরাজ্যে কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন ব্যাংক, সরকারি ওয়েবসাইট ও অনলাইন সেবা ব্যবহারে সমস্যা হয়েছে। মঙ্গলবার গুগল জানিয়েছে, তাদের ক্লাউড পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎ-সংক্রান্ত একটি ঘটনার কারণে এ বিভ্রাট দেখা দিয়েছিল।
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—সোনালী, জনতা ও রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটির দায়িত্বে থাকা কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। ছুটির আগে সোমবার শেষ কার্যদিবস আজ সোমবার (১৯ অক্টোবর)। এরপরে টানা পাঁচদিন ছুটি।
















