বুধবার (১৯ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিতে চিবা প্রদেশে মোট ৬৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া এক হাজার ১০৫টি বাড়ির মেঝের ওপরের অংশ এবং এক হাজার ২০৯টি বাড়ির মেঝের নিচের অংশ পানিতে তলিয়ে গেছে।
মঙ্গলবার পর্যন্ত পৌরসভার নির্ধারিত আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ৬৩ জন অবস্থান করছিলেন। দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে বন্যা ও ভারী বৃষ্টির কারণে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় ২ হাজার ৫০০টি যানবাহন সরানোর কাজ করছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
চিবা প্রদেশে গত সপ্তাহে অস্বাভাবিক ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর এ পরিস্থিতির সৃষ্টি হয়। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
এস