ভারতে সাড়া জাগানো আম আদমি পার্টি বা আপ’র নেতা অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে ডিম ও কালি ছুঁড়েছে তার বিরোধীরা। মঙ্গলবার বারানসির কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে কেজরিওয়ালের গাড়ি লক্ষ্য করে প্রথম ডিম ছুড়ে মারা হয়। এর কয়েক মিনিট পর ছোঁড়া হয় কালি।
উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সমর্থকেরা এসব কাজ করেছে বলে বিভিন্ন সূত্র খবর দিয়েছে। ডিম ও কালি ছুঁড়ে মারার সময় মোদির সমর্থকেরা মোদির সমর্থনে ও কেজরিওয়ালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দিয়েছে। বিক্ষোভকারীরা কেজরিওয়ালকে হিন্দুদের পবিত্র শহর ছেড়ে চলে যেতে বলে।
এ সময় কেজরিওয়াল একেবারেই নিশ্চুপ ছিলেন। সম্প্রতি ভারতে অপছন্দের ব্যক্তিদের লক্ষ্য করে কালি ছুঁড়ে দেয়ার প্রবনতা বেড়ে গেছে। সূত্র: জিনিউজ, আইআরআইবি।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]