সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো শহরের একটি হাসপাতালে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় আল কুদস হাসপাতালে ওই হামলায় বেশ কয়েকজন চিকিৎসক এবং অন্যান্য বেসামরিক লোক নিহত হন বলে সূত্র আলজাজিরাকে জানিয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরটিতে বাস করা কয়েকজন চিকিৎসকের একজন ডা. ওয়াসেম মাজ।

উদ্ধারকারীরা মরদেহ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ছবিতে দেখা যায়, প্লাস্টিকের শিট দিয়ে ঢাকা রক্তাক্ত মরদেহ। তবে ছবিগুলো এতোটাই ভীবৎস যে তা প্রকাশযোগ্য নয়।

শহরটিতে কয়েকদিন বিমান হামলা জোরদার করেছে সরকারি বাহিনী। এতে গত শুক্রবার থেকে অন্তত ১০০ বেসামরিক লোক নিহত হয়েছে।

এমঅার