ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশু হত্যার ঘটনাকে ইহুদিবাদী ইসরাইলের ‘সন্ত্রাসী তৎপরতা’বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
শুক্রবার এক ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এতথ্য জানান।
শুক্রবার সকালে নাবলুস শহরের দক্ষিণে একটি গ্রামে ১৮ মাসের এ শিশুকে পুড়িয়ে হত্যা করে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা। দু'টি বাড়িতে ইহুদিবাদীরা পেট্রোলবোমা ও ককটেল ছুঁড়ে হামলা চালায়। এতে বাড়ি দুটিতে ভয়াবহভাবে আগুন ধরে যায়। এ ঘটনায় ১৮ মাসের শিশু আলী সাদ দাওয়াবশা পুড়ে মারা যায়।
কেএইচ





