বিদ্রোহী সুন্নী গ্রুপ ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) এর নেতা আবু বকর আল-বাগদাদী নিজের প্রথম ভিডিও বার্তায় মুসলমানদেরকে তার আনুগত্য করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, " আমি আপনাদের নেতা, যদিও আমি আপনাদের মধ্যে উত্তম নই। সুতরাং যদি আপনারা দেখেন যে আমি সঠিক, আমাকে সমর্থন করুন। এবং যদি আপনার দেখেন যে আমি ভুল, আমাকে উপদেশ দিন।"

বাগদাদী আইএসআইএস-এর প্রধান নির্বাচিত হয়েছেন। সসস্ত্র এই বিদ্রোহীগ্রুপটি ইরাক এবং সিরিয়ার একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

উত্তর ইরাকের মসুল শহরের আল-নূরী মসজিদে শুক্রবার ভাষণ দিয়েছেন বাগদাদী। এই ভাষণটি প্রচার করা হয়েছে। একটি হামলায় বাগদাদী নিহত অথবা আহত হয়েছেন- এমন গুজব ছড়িয়ে যাওয়ার পর সাম্প্রতিক ভিডিওটি প্রকাশ করা হলো।

উল্লেখ্য, আবু বকর আল-বাগদাদী সাধারণত ভিডিও বার্তা পরিহার করেন এবং লিখিত বিবৃতি দিতে পছন্দ করেন। সূত্র: বিবিসি।

ঢাকা, ০৫ জুলাই(টাইমনিউজবিডি.কম)// টিআই