৯ মে-২০১৮ বুধবার মালয়েশিয়ায় জাতীয় সংসদ  নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে  নির্বাচন কমিশন (ইসি) সংবাদ সম্মেলনের মধ্যে এই  ঘোষণা দিয়েছে।
ইসি চেয়ারম্যান তান-শ্রী  মোহাম্মদ হাশিম আব্দুল্লাহ  বলেন, ২২ এপ্রিল থেকে  ২8 এপ্রিল পৰ্যন্ত ৫৮৭ টি  আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে।
৫ মে -  সামরিক ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি বিদেশে বসবাসকারী ভোটারদের  ভোটগ্রহণ  করা হবে ।
 
নির্বাচনী প্রচারণার জন্য সকল রাজনৈতিক দলগুলিকে  ১১ দিনের  সময় দেওয়া হয়েছে।  এই বার ১৩  তম সাধারণ নির্বাচনের চেয়ে চার দিনের বেশি সময় দিয়েছে বলে জানিয়েছে  নির্বাচন কমিশন। 
তান-শ্রী মোহাম্মদ হাশিম বলেন  ২০১৩ সালের শেষ সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেছিল ১৩,২৬৮০০২ জন ভোটার । এইবার নিবন্ধিত ভোটারের  সংখ্যা দাঁড়িয়েছে  মোট ১৪,৯৪০৬২৭ জন ।
 
১৪ তম সাধারণ নির্বাচনকে শান্তিপূন্ন করতে আইশৃঙ্খলা বাহিনীর  মোট ২৫৯,৩৯১ জন কর্মী দায়িত্ব পালন করবে ৮৮৮৯ টি  ভোটকেন্দ্রে। ২৮,৯৯৫ জন  ভোটকেন্দ্রে পোলিং স্ট্রিম হিসেবে কাজ করতে পারবে ।
ভোটিং এবং  নির্বাচনের  তফসিল গোষণার জন্য  নির্বাচন কমিশনের  আট সদস্যের একটি প্যানেলের সভায় সভাপতিত্ব করেন প্রধান  নির্বাচন কমিশনার তান-শ্রী মোহাম্মদ হাশিম।
তিনি আরো বলেন , ইসি নির্বাচনের বিষয়ে  সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন বিষয় বিবেচনা করে  ৯ মে-কে নির্বাচনের জন্য নিধারণ করা হয়েছে। কোনও উল্লেখযোগ্য সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠানের সাথে কোন সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি  নিশ্চিত করা  হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক  ৭ এপ্রিল শনিবার পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার গোষণার তিন দিন পরে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত  জানান। 
ওয়াহিদ /এমআর