জেরুজালেমের একটি আরব-ইহুদি সম্মিলিত স্কুলকে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে উগ্র ইহুদিরা। গুগুল অ্যাপের মাধ্যমে এমন হুমকি দেয়া হয় বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।
যানজট এড়াতে ইসরায়েলে বহুল ব্যবহৃত মোবাইল অ্যাপ 'ওয়াজ'-এর মানচিত্রে স্কুলটির স্থানে লেখা হয়েছে "দ্বিভাষিক স্কুলটির নাম মুছে ফেলা হবে"।
রোববার এমন লেখা দেখার পর ওয়াজ কর্তৃপক্ষ লেখাগুলো সরিয়ে ফেলেছে। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, যাদেরকে লোকেশন যোগ করতে দেয়ার অনুমতি দেয়া হয়েছিল তাদের মধ্যের কেউ একজন এটা লিখেছে। তবে এখন কাউকে লোকেশন যোগ করতে দেয়া হচ্ছে না।
অগ্নিসংযোগ হামলায় গত নভেম্বরে ক্ষতিগ্রস্ত হওয়া জেরুজালেমের এই স্কুলটির অধ্যক্ষ বলেছেন, "পুলিশ বিষয়টি জানিয়েছি এবং অভিযোগ দায়ের করব।"
গত নভেম্বরে একটি ক্লাসরুমে আগুন দেয়া ও দেয়ালে "আরবদের মৃত্যুর" ছবি আঁকার দায়ে গত মাসে ইসরায়েলের একটি আদালত দুই ভাইকে দু'বছরের কারাদণ্ড দিয়েছেন।
গত এপ্রিলে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার পর ইসরায়েল সরকার ঘৃণ্য কর্মকাণ্ড থেকে সংযত রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে।
গত ৩১ জুলাই উগ্র ইহুদিদের হামলায় ১৮ মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু ও তার বাবা মারা যান।
জেডআই





