বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদুত শাহের এম এইচ আবু ইয়াদেহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন আজ। সাক্ষাত কলে তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অকুন্ঠ সমর্থনের প্রশাংসা করেন।
সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ইসরাইলী বাহিনীর হামলায় নির্বিচারে ফিলিস্তিনী নারী ও শিশুদের হত্যাকান্ডের পর বিভিন্ন মানবাধিকার সংস্থার নিরবতার নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফিলিস্তিনের বিদায়ী রাষ্ট্রদূত ফিলিস্তিনীদের স্বার্থের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সব ধরণের সহযোগিতা দেয়ার জন্যও কৃতজ্ঞতা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
এআই/





