ইরান দূর পাল্লার সেপেয়ার রাডার ব্যবস্থার সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এ রাডার ব্যবস্থা ২৫০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যের যে কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে।
মঙ্গলবার এ রাডার ব্যবস্থার প্রথম পর্যায়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়। পরে এ নতুন এ রাডার ব্যবস্থাকে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়।
রাডার ফাঁকি দিতে সক্ষম এ রকম লক্ষ্যবস্তুসহ ব্যালাস্টিক, সেমি ব্যালাস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্ণয় করতে পারে নতুন এ রাডার ব্যবস্থা।
গত কয়েক বছরে ইরান নতুন নতুন রাডার ব্যবস্থা নির্মাণ এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সেগুলো ব্যবহারও করছে।সূএ: প্রেসটিভি
ইআর





