পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নির্বাচনে অংশগ্রহণ করা একজন প্রার্থীসহ এ পর্যন্ত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ার একটি নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করে পুলিশ। গাল্ফ নিউজ

জঙ্গি হামলার স্বীকার হওয়া নির্বাচনী সমাবেশটির আয়োজন করেছিল পাকিস্তানের আওয়ামী ন্যাশানাল পার্টি।

জুলাইয়ের ২৫ তারিখ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা ,পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র এ ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরেই এ হামলা চালায় জঙ্গিরা।

পাকিস্তানের পেশোয়ার শহরের পুলিশ প্রধান কাজী জামিল বলেন, হামলায় এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে। যাদের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া একজন প্রার্থী রয়েছেন। পাশাপাশি আহত হয়েছে প্রায় ৫৪ জনের মতো।

নিহত প্রার্থীর নাম হারুন বিলর। পাকিস্তানের আওয়ামী ন্যাশানাল পার্টি থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। হারুন খাইবার পাখতুন প্রদেশের একজন প্রভাবশালী নেতা জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।

তার বাবা বশির বিলর পাকিস্তানের আওয়ামী ন্যাশানাল পার্টির একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। যিনি ২০১২ সালে ঠিক একইভাবে আত্মঘাতি বোমা হামলা নিহত হন।

পুলিশের মুখপাত্র সাফকাত মালিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানায়, প্রাথমিক তদন্তে এই হামলারও প্রধান টার্গেট ছিল বশির বিলরের ছেলে হারুন বিলর। সমাবেশে প্রায় ২০০ সমর্থকের সামনে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখনই তার ওপর এই হামলা চালানো হয়।

এ হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে নির্বাচন উপলক্ষ ছাড়াও এ বছরে পেশোয়ারে অনেকগুলো হামলা চালানো হয় যেগুলোর দায় স্বীকার করে নিয়েছিল পাকিস্তান ও আফগানিস্তানের অন্যতম বিদ্রোহী জঙ্গি গোষ্ঠি তালেবানরা।

জেড