পেরুর রাজধানী লিমা এবং মধ্য উপকূল অঞ্চলে মঙ্গলবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এ ভূমিকম্পের কারণে রাজধানীর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় তারা ফাঁকা রাস্তায় নেমে আসে। পেরুর রাজধানী লিমায় প্রায় ৯৭ লাখ মানুষ বসবাস করে। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।
এদিকে পেরুর ভূকম্পন পর্যবেক্ষকরা জানান, এতে সুনামির কোনো ঝুঁকি নেই। তথ্যসূত্র : বাসস।
এবিএস





