নাইজেরিয়ায় শক্তিশালী বোমা হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার স্থানীয় সময় দেড়টার দিকে সোবান গাড়ি শহরে হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়নি।

হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম ওই অঞ্চলে বেশ কিছু হামলা চালিয়ে তার দায় স্বীকার করেছে।সূত্র: রয়টার্স।

কেএইচ