ভারতীয় পার্লামেন্ট চত্বরে অগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে।
দমকল বাহিনীর উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সূত্র : ইন্ডিয়া টুডে।
কেএইচ





