অর্থ পাচারের অভিযোগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দেশটির শীর্ষ আদালত গ্রেফতারের নির্দেশ জারি করার পরই তাকে গ্রেফতার করা হয়।
গত সপ্তাহেই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের হয়। অভিযোগ, সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রায় ১৫ লাখ ডলারের দুর্নীতি করেছেন তিনি।
আদালত কর্মকর্তারা জানিয়েছেন, মুখ বন্ধ রাখতে ঘটনার সাক্ষীদেরও ঘুষ দিতে চেয়েছিলেন ইয়ামিন।
এমআর





