মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানটি খুঁজে বের করার কাজ করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ।
ভিয়েতনাম বলেছে- তাদের উদ্ধারকারী বিমান সমুদ্রে বিশাল দু’টি তেল ছড়িয়ে পড়ার স্থান চিহ্নিত করেছে। এখন সেখানে তারা উদ্ধারকারী জাহাজ পাঠাচ্ছে। ভিয়েতনামের সামরিক বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভো ভ্যান রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে এ কথা জানিয়েছেন।
১৪টি দেশের ২৩৯ জন আরোহী নিয়ে বোয়িং-৭৭৭ বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে শনিবার ভোররাতে নিখোঁজ হয়ে যায়। এর মধ্যে শুধু চীনের যাত্রী ছিল ১৫৩ জন। সারাদিনের খোঁজাখুঁজির পরও বিমানটির নিশ্চিত খোঁজ পাওয়া যায়নি। অবশ্য, এরইমধ্যে খবর বের হয়েছে- দক্ষিণ চীন সাগরে বিমানটি বিধ্স্ত হয়েছে তবে ঠিক কোথায় ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। এরইমধ্যে চীন সরকার বিমানটির খোঁজ পেতে নৌবাহিনীকে নির্দেশ দিয়েছে। এছাড়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ফিলিপাইন তল্লাশি বিমান এবং জাহাজ পাঠিয়েছে। সিঙ্গাপুর পাঠিয়েছে একটি সি-১৩০ পরিবহন বিমান। মার্কিন নৌবাহিনীও বিমান পাঠাতে রাজি হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, নিখোঁজ বিমানের খোঁজ পেতে সবকিছু করা হচ্ছে তবে এখনই এ সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়া সম্ভব নয়। দীর্ঘ সময় পরও বিমানটির সন্ধান না পাওয়ায় অধৈর্য হয়ে পড়েছে নিখোঁজ আরোহীদের স্বজনরা। আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা জানার জন্য এখন ব্যাকুল তারা। বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৮ মার্চ (টাইম নিউজবিডি.কম)// টিআই[/b]
নিখোঁজ বিমানের অনুসন্ধান চলছে, সাগরে তেলের চিহ্ন
মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানটি খুঁজে বের করার কাজ করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ। ভিয়েতনাম বলেছে- তাদের
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















