যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে গোলাগুলির খবরের সত্যতা তদন্ত করছে পুলিশ। এদিকে গোলাগুলির গুঞ্জনে সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর পুলিশ কর্তৃপক্ষের মুখপাত্র জো পেন্টাগেলো।

সিএনএন এর প্রতিবেদনে জানা যায়, পুলিশ নিরাপত্তার জন্য বিমানবন্দরের টার্মিনাল আট খালি করে দিয়েছে। বন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন করে জানানো হয় যে, বিমানবন্দরে গোলাগুলি হচ্ছে। তবে এখন পর্যন্ত গোলাগুলির খবরের সত্যতা মেলেনি। সেই সঙ্গে এই ঘটনায় কেউ আহত, গ্রেপ্তার কিংবা গুলির ঘটনা নিশ্চিত করে বলতে পারেনি।

পেন্টাগেলো জানায়, নিরাপত্তার স্বার্থে এই ঘটনা শোনা মাত্রই কৃর্তপক্ষ বিমানবন্দর এলাকা খালি করে দেয়।

এফএএ কমান্ড সিস্টেম ওয়েবসাইট থেকে জানা যায়, নিরাপত্তার জন্য বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই বিমানবন্দরে বিমান উড্ডয়ন বন্ধ থাকবে।

এম এ