কাবাঘর ও মসজিদে নববির ছবি তোলায় নিষেধাজ্ঞা
ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে ইসরাইলি নাগরিক ছবি তুলে তা সামাজিক মাধ্যমে প্রচারের পর পবিত্র কাবাঘর ও মসজিদে নববি এবং এর পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।
‘জুলাইয়ের আন্দোলনে শুধু হাসিনাই পালাননি, জাতীয় মসজিদের খতিবও পালিয়েছেন’
জুলাই গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও ইমামও দেশ ছেড়ে পালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত ব্যক্তিরাও সে সময় আত্মরক্ষার জন্য পালিয়ে যান।
আসামে ১১০০ ঘরবাড়ি উচ্ছেদ ১০ মসজিদ ধ্বংসের ঘটনায় ওলামা অ্যালায়েন্সের নিন্দা
ভারতের আসাম রাজ্যে বাঙালি মুসলিমদের ঘরবাড়ি উচ্ছেদ এবং মসজিদ গুঁড়িয়ে দেওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘদিনের বসবাসের ইতিহাস বিবেচনায় নিয়ে পুনর্বাসনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ৬ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)।
আসামে মুসলিম ও মসজিদ উচ্ছেদে নেজামে ইসলামের উদ্বেগ
ভারতের আসাম রাজ্যে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে বিপুলসংখ্যক মুসলিম পরিবার বাস্তুচ্যুত হওয়া এবং একাধিক মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ মসজিদের মতো মন্দিরও নিরাপদ থাকবে: দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের সমর্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, “মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না, আমি নির্বাচিত হলে মন্দিরও পাহারা দিতে হবে না।” তিনি বলেন, যারা হিন্দুদের সংখ্যালঘু আখ্যায়িত করেছে, ব্যালটের মাধ্যমে তাদের বয়কট করতে হবে।
















