ধর্ম প্রচারের দায়ে চীনে ২২ জন ইমামকে কারাদণ্ড দিয়েছে দেশটি। সোমবার মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের আদালত এ রায় দেয়।
অভিযুক্ত ইমামদের বিরুদ্ধে চীনের এই অঞ্চলটিতে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনায় মদদ দেওয়ার ও অবৈধভাবে ধর্ম প্রচারের অভিযোগ আনা হয়েছে। আদালত এক গণ শুনানিতে ওই ২২ ইমামকে পাঁচ থেকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে।
জিনজিয়াংয়ে বসবাসকারীদের অধিকাংশই মুসলমান। তারা উইঘুর নামে পরিচিত। চীন সরকার প্রায়ই সেখানে অভিযান পরিচালনা করে থাকে। এদিকে এ রায়ের প্রতিবাদ জানিয়েছে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এটি উইঘুরদের অধিকারের ওপর আঘাত। তাদের ধর্মীয়ভাবে নিষ্পেষিত করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, চীন সরকার রাজনৈতিক প্রয়োজনে ধর্মীয় বৈধতা ও অবৈধতা নিয়ে কথা বলছে। উইঘুরদের আসলে কোনো বিশ্বাস পালনের অধিকারই নেই। রয়টার্স।
জেআই





