সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে সড়ক দুর্ঘটনায় আল মামুন (১৮) নামে এক বাংলাদেশী মারা গেছেন।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ধনকোড়া এলাকার বাসিন্দা আল মামুন ২৫ থেকে ২৬ দিন আগে সৌদি আরবে এসেছিলেন বলে জানা গেছে।
রোববার স্থানীয় সময় বিকেল ৫ টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দাম্মামের সেরাটন হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
আল মামুনের ভগ্নিপতি নুরুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি দাম্মাম সেন্ট্রাল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
এআই





