বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বৈঠকের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন দায়িত্ব পালন করায় খালেদা জিয়া পঙ্কজ শরণকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ভারতীয় হাইকমিশনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমএইচ





