ইরাকের নতুন রাষ্ট্রপতি ফুয়াদ মাসুম ইরানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে পুনরায় তার দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন। বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান দানেইফারের সাথে শুক্রবার এক মিটিংয়ে এ সংকল্পকের কথা পুর্নব্যক্ত করেন তিনি।
ইরাকের নতুন রাষ্ট্রপতি দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বর্তমানে বিদ্যমান আন্তরিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাগদাদের চলমান রাজনৈতিক সংকটে ইরানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
ইরানি রাষ্ট্রদূত দানেইফার ইরাকের সাংবিধানিক নিয়মের আলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে দেশটিতে একটি নতুন সরকার গঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
গত বৃহস্পতিবার ইরাকি সংসদ নতুন ফেডারেল প্রেসিডেন্ট হিসেবে ফুয়াদ মাসুমের নাম ঘোষণা করে। ইরাকের অভিজ্ঞ কুর্দি রাজনীতিবিদরা এক গোপন ভোটে ২২৮ এর মধ্যে ২১১ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পর মাসুমকে নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেয়।
ইরাকের এই নতুন রাষ্ট্রপতি বিদায়ী রাষ্ট্রপতি জালাল তালাবানির ‘প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান’ পার্টির একজন সহকারী প্রতিষ্ঠাতা সদস্য। ছিয়াত্তর বছর বয়সী এই রাষ্ট্রপতিই ১৯৯২ সালে ইরাকের আধা-স্বাধীন কুর্দিস্তান অঞ্চলের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। আরব রাজনীতিতে বিবদমান শিয়া ও সুন্নী এই দুই গ্রুপের সাথেই সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তার সুখ্যাতি রয়েছে।
মাসুমের নির্বাচিত হওয়ার মাধ্যমে ইরাকে নতুন সরকার গঠণের ফলে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ গৃহিত হলো বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তাকফিরি বিশৃঙ্খলার ফলে ইরাকজুড়ে যে অস্থিরতা দেখা দিয়েছে তাতে মাসুমের ক্ষমতারোহনকে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। (সূত্র: প্রেস টিভি)
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেবি





