ইন্দোনেশিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ সেনাসদস্য নিহত হয়েছে। জঙ্গিবিরোধী এক অভিযানের সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে তাৎক্ষনিক খবরে জানা গেছে।

রোববার দেশটির পোসো জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা জাকার্তা পোষ্টের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা কাসিগোনচু গ্রামে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ জ্বলতে দেখেছেন। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানতে কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছেন।

এছাড়া ওই এলাকায় নিখোঁজ অন্য সেনা সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।


এসএম