আন্তর্জাতিক টেরোরিজমের সাথে সম্পৃক্ততার অভিযোগে পারভেজ নামের বাংলাদেশি বংশোদ্ভুত এক তরুণকে সৌদি আরবের মক্কা নগরী থেকে গ্রেফতার করেছে। বাংলাদেশি-আমেরিকান এই তরুণের বয়স আনুমানিক ২১/২২ বছর হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তার ডাক নাম পারভেজ। এদিকে গত ২৩ জুন নিউইয়র্ক সিটির ওজপার্কের বাসিন্দা এই তরুণের বাসায় এন্ট্রি টেরোরিজম টাস্কফোর্স ও এফবিআই ব্যাপক তল্লাসী চালিয়েছে। পবিত্র রমজান মাসে বাবার সাথে ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরব থেকে পালিয়ে যায় এই তরুণ। তারপর সৌদি আরব থেকেই সন্ত্রাসী অভিযোগে অতি সম্প্রতি তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

জানা গেছে, পারভেজের পরিবারের সদস্য দীর্ঘদিন ধরেই নিউইয়র্ক সিটির ওজনপার্কের বাসিন্দা। তার পিতৃপুরুষের গ্রামের বাড়ী সিলেটের বিয়ানীবাজার। দীর্ঘদিন থেকেই সে চরমপন্থায় বিশ্বাসী ছিল বলে এলাকাবাসীরা জানিয়েছে। রজমান মাসে পারভেজের বাবা তাকে সঠিক পথে আনার কৌশল হিসেবে পবিত্র মক্কা শরীফে ওমরাহ করতে নিয়ে যান। সেখানে যাওয়ার পর পরই সে বাবার কাছ থেকে হারিয়ে যায়।

সূত্র জানায়, পারভেজের উপর আগ থেকেই গোয়েন্দা নজর থাকায় সৌদি আরবেই তাকে গ্রেফতার করা হয়। তবে তার বাবা এখনো তার অবস্থান জানেন না বলে জানা গেছে।

ওজনপার্কে বসবাসকারী একাধিক বাংলাদেশি জানান, পবিত্র ঈদুল ফিতরের মাত্র দু’দিন আগে ওজনপার্কে অবস্থিত ১০১ এভিন্যুর বাড়ীটি ঘেরাও করে এফবিআই এজেন্টরা। এতে পুরো এলাকাতে ছড়িয়ে পড়ে আতংক। আসরের নামাজের পর এই অপারেশন চলাকালে পারভেজের ঘরে অবস্থানরত আত্মীয় স্বজনদের এফবিআইয়ের গাড়ীতে নিয়ে আসা হয়। সেখানে তাদের বসিয়ে রেখে শুরু হয় তল্লাসী। কয়েক ঘন্টার তল্লাসীর পর বাড়ী থেকে কম্পিউটার সহ পারভেজের ব্যবহৃত সব কাগজপত্র নিয়ে যায় এফবিআই। সূত্র জানায়, এরই জের ধরে পারভেজের আরো কয়েকজন আত্মীয়ের বাড়ীতেও তল্লাসী চালিয়েছে এফবিআই।

এদিকে গত ২৯ জুন বৃহস্পতিবার পারভেজের বাবা হজ্ব থেকে ফিরে এসেছেন। তবে তিনি এব্যাপারে মুখ খুলছেন না। তবে পারভেজের গ্রেফতারের ঘটনাটি বাংলাদেশী কমিউনিটিতে উদ্বেগ, উৎকন্ঠা ও আতংকের জন্ম দিয়েছে।

ওজনপার্কে বসবাসকারী একাধিক প্রবাসী বাংলাদেশি বলেন, পারভেজ উগ্রতায় বিশ্বাসী ছিলো। কিছুদিন আগে ‘গণতন্ত্র হারাম’ বলে সে রায় দিয়েছে। এনিয়ে স্থানীয় কয়েকজনের সাথেও পারভেজের তর্কবিতর্ক হয়েছে। বাংলাদেশী কমিউনিটির সাথে তার তেমন সখ্যতা ছিলো না। ঘটনাটি নিয়ে নিউইয়র্কের অন্যতম বহুল প্রচারিত সাপ্তাহিক বাংলা পত্রিকা লীড খবর প্রকাশ করেছে। ৩ জুলাই সোমবার রাত ১০টায় প্রচারিত টাইম টেলিভিশনের ‘টাইম নিউজ’-এ খবরটি গুরুত্ব দিয়ে প্রচারিত হয়েছে।

পারভেজ গ্রেফতারের বিষয়ে স্থানীয় এলাকাবাসীদের বরাত দিয়ে বাংলা পত্রিকার খবরে বলা হয়েছে: নাম পরিচয় গোপণ রাখার শর্তে একজন প্রবাসী বলেন, পারভেজকে সব সময়ই চিন্তিত মনে হতো। তার বয়স ২২/২৩ হবে।তার ঘোরাফেরা ছিল রহস্যময়। এলাকায় বাংলাদেশীদের সাথে সে তেমন সম্পর্ক রাখতো না। মোটকথা তার চালচলন ছিল অনেকটা রহস্যময়। এনিয়ে তাদের পরিবারেও উদ্বেগ ছিল। যার প্রেক্ষিতে মানসিকতা পরিবর্তনের লক্ষ্য নিয়েই পারভেজকে নিয়ে ওমরাহ হজ্ঝে গিয়েছিলেন তার বাবা। হজ্বের পরিপল্পনা বাবা করলেও পারভেজের ছিল ভিন্ন পরিকল্পনা। যার ফলে মক্কাতে নেমেইে সে বাবাকে ফেলে হারিয়ে যায়। পারভেজকে যুক্তরাষ্ট্রে ফেরত আনা হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

জারিফ