মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার চীনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছেন।
আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও ফিলিপাইনের মধ্যে যখন ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে ঠিক সে সময়ে উভয় নেতার মধ্যে এ বৈঠক হল।
কেরি বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপুল-এ জি’র সঙ্গে বৈঠকের মাধ্যমে তার ভ্যালেন্টাইন্স ডে’র সফর শুরু করলেন। পরে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
কেরি এমন এক সময় এ সফরে এলেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ও পূর্ব চীন সাগরে অবস্থিত বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে জাপান ও চীনের মধ্যে উত্তেজনা প্রকট আকার ধারণ করেছে।
বেইজিং পূর্ব চীন সাগরের একটি এলাকাকে নিজের ‘আকাশ প্রতিরক্ষা অঞ্চল’ হিসেবে ঘোষণা দেয়ার পর সেখানে অবস্থিত বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে আকাশ ও সমুদ্রপথে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। উভয় দেশের টহল জাহাজ নিয়মিতভাবে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের নিকটস্থ জলসীমায় প্রবেশ করছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
আন্তর্জাতিক
চীন সফরে কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার চীনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছেন। আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও ফিলিপাইনের মধ্যে যখন ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে ঠিক সে সময়ে উভয় নেতার মধ্যে এ বৈঠক হল।





