রাশিয়া একটি নতুন আন্ত-মহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)-এর পরীক্ষা সফল চালিয়েছে। ইউক্রেনের চলমান সঙ্কটকে কেন্দ্র করে যখন ওয়াশিংটন-মস্কো তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন এ পরীক্ষা চালানো হলো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, 'আরএস-১২এম তোপোল' নামের ক্ষেপণাস্ত্রটি মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে 'কাপুসতিন ইয়ার' পরীক্ষা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪৫০ কিলোমিটার পূর্বে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অস্ত্রখান অঞ্চলে এ পরীক্ষা কেন্দ্রটি অবস্থিত।
আইসিবিএম-এর পরীক্ষা চালানোর জন্য কাপুসতিন ইয়ার পরীক্ষা কেন্দ্রটিকে অনবদ্য হিসেবে উল্লেখ করে ওই মুখপাত্র জানান, একমাত্র এ পরীক্ষা কেন্দ্রেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থার শ্যেন চক্ষু এড়িয়ে যাওয়ার সুবিধা রয়েছে।
পরীক্ষার বিষয়টি আমেরিকাকে আগাম অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা দাবি করেছেন, চলতি সপ্তাহের গোড়ার দিকেই বিষয়টি ওয়াশিংটনকে জানানো হয়েছিল।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ[/b]
নতুন ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়েছে রাশিয়া
রাশিয়া একটি নতুন আন্ত-মহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)-এর পরীক্ষা সফল চালিয়েছে। ইউক্রেনের চলমান সঙ্কটকে কেন্দ্র করে যখন ওয়াশিংটন-মস্কো তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন এ পরীক্ষা চালানো হলো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, 'আরএস-১২এম তোপোল' নামের ক্ষেপণাস্ত্রটি মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে 'কাপুসতিন ইয়ার' পরীক্ষা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















