ইরানের প্রতিরক্ষামন্ত্রী ইরাকের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সোমবার বাগদাদ পৌঁছেছেন।

জিহাদিরা রামাদি দখল করার একদিন পর তিনি এ সফরে এলেন। খবর এএফপি’র।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহ্গান ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবাইদির সঙ্গে এক বৈঠকে বসবেন।

তিনি আরো জানান, এই সফরটি পূর্ব-নির্ধারিত ছিল।

জেডআই