পাশ্চাত্যের সঙ্গে পরমাণু বিষয়ে সম্ভাব্য চূড়ান্ত চুক্তিতে ইরান নিজের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার সংরক্ষণ করবে। এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
তিনি রোববার রাতে তেহরান সফররত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সাবেক মহাপরিচালক হ্যান্স ব্লিক্সের সঙ্গে সাক্ষাতে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের ন্যায়সঙ্গত অধিকার এবং যেকোনো চুক্তিতে তেহরানের এ অধিকারের স্বীকৃতি থাকতে হবে।
জারিফ আরো বলেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় প্রধান যে সমস্যা ছিল তা হলো পরস্পরের প্রতি আস্থাহীনতা। ইরানের পরমাণু চাহিদা মেটানোর ক্ষেত্রে এর আগে যেহেতু পশ্চিমা দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নি তাই তেহরান এ সংক্রান্ত চাহিদা নিজেই মেটানোর চেষ্টা করেছে।
আইএইএ’র সাবেক মহাপরিচালক হ্যান্স ব্লিক্স বর্তমানে সুইডেনের গণ বিধ্বংসী অস্ত্র সংক্রান্ত কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন। জারিফের সঙ্গে সাক্ষাতে তিনি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সাম্প্রতিক অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানান। এ সংক্রান্ত চুক্তিটি চূড়ান্ত রূপ পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ব্লিক্স বলেন, চূড়ান্ত চুক্তিতে দু’পক্ষ পরস্পরকে যেসব প্রতিশ্রুতি দেবে তা পালন করতে হবে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
চূড়ান্ত চুক্তিতে ইউরেনিয়ামের অধিকার ছাড়বে না ইরান
পাশ্চাত্যের সঙ্গে পরমাণু বিষয়ে সম্ভাব্য চূড়ান্ত চুক্তিতে ইরান নিজের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার সংরক্ষণ করবে। এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।





