প্রতিবেদনে বলা হয়, মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। তিনি ৯৯ সিনেটরের সবারই ভোট পেয়েছেন।
মার্কো রুবিও ঘোর ইসরায়েলপন্থির পাশাপাশি চীনবিরোধী হিসেবেও পরিচিত। ডেমোক্র্যাটিক পার্টির কাছেও তিনি সমাদৃত। এ কারণে দলটির কোনো সিনেটর তার বিরুদ্ধে ভোট দেননি।
মার্কো রুবিও ২০১১ সাল থেকে ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক বছর আগেও তিনি ট্রাম্পের বিরোধিতা করতেন।
এনএইচ





