সিরিয়া সরকার বলেছে, তারা দুটি ইসরাইলি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করেছে। ২০১১ সালে সিরিয়া যুদ্ধের পর এ ধরনের ঘটনা ঘটল এই প্রথম।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতেতে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুয়েট্রায় সিরিয়ার সেনা অবস্থানে গোলাবর্ষণের সময় একটি ইসরাইলি জঙ্গি বিমান এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
তবে ইসরাইল এই দাবি অস্বীকার করলেও বলেছে, তাদের বিমান লক্ষ করে গুলি করা হয়েছে।
টাইমস অব ইসরাইল জানায়, সিরিয়া থেকে ইসরাইলি বিমান লক্ষ করে ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
এমবি





