বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি মজুদ থাকা পরমাণু ক্ষেপণাস্ত্রের মালিক এখন রাশিয়া। এর মধ্য দিয়ে প্রায় এক যুগেরও বেশি সময়ের পর রাশিযা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল। এখন বিভিন্ন লক্ষ্যবস্তুতে তাক করা পরমাণু ক্ষেপণাস্ত্রের সংখ্যা সবচেয়ে বেশি রাশিয়ার।মার্কিন পররাষ্ট্র দফ্তর জানায়, ২০০০ সালের পর এ ক্ষেত্রে আমেরিকাকে অতিক্রম করল রাশিয়া।
মার্কিন পররাষ্ট্র দফতরের দেওয়া তথ্যানুসারে, বর্তমানে আমেরিকার ১ হাজার ৬৪২টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করা রয়েছে। সেখানে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের সংখ্যা একটি বেশি, অর্থাৎ রাশিয়ার তাক করা ক্ষেপণাস্ত্রের সংখ্যা ১ হাজার ৬৪৩টি।
২০১০ সালে স্বাক্ষরিত নতুন সল্ট চুক্তি অনুযায়ী প্রতিবছরের ১ সেপ্টেম্বরের আগে তাক করা ক্ষেপণাস্ত্রের তথ্য বিনিময় করা হয়।
দেশ দুটির মধ্যে বিনিময় করা তথ্যের ভিত্তিতে আরো জানা গেছে, এই পরমাণু ক্ষেপণাস্ত্রের সংখ্যা চলতি বছরের মার্চের পর থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। গত মার্চে তাক করা রাশিয়ার ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল ১ হাজার ৫১২টি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ছিল ১ হাজার ৫৮৫টি।
এর পরই বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে তাক করা রাশিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্রের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে।
তথ্যসূত্র : রাশিয়া টুডে।
ইআর, এমএইচ





