এশিয়ায় বৃহত্তম সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার বেইজিংয়ের সঙ্গে ৬,৫০০ কোটি ডলার অর্থ মূল্যের চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে রাজা সালমান তিন দিনের চীন সফর শুরু করেছেন। এরই মধ্যে চীনের বিভিন্ন অর্থনৈতিক ও কুটনৈতিক বিষয়ে আলোচনা করেন নেতারা তার মধ্যে সিরিয়া ও ইয়েমেন সংকট সমাধানের জন্য সৌদি আরবের প্রতি আহবান জানায় চীন।

সৌদি আরবের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে বিভিন্ন ইস্যু বিশেষ করে জ্বালানী থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তির বিষয়বস্তুও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী জেং মিং এক বিবৃতিতে জানিয়েছেন। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানান নি তিনি।

এদিকে, সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাৎকারে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং বলেন, রাজা সালমানের সফরে বেইজিং-রিয়াদ সম্পর্কের গুরুত্ব পাবে। এছাড়া, দু'দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এবং তা আরো সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এ সফর ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও জানান শি।

১০০০ সদস্যের বিশাল একটি প্রতিনিধিদল নিয়ে ৮০ বছরের বৃদ্ধ রাজা বুধবার বেইজিংয়ে পৌঁছেন। মাসব্যাপী এ সফরে রাজা সালমান এরই মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং জাপান সফর করেছেন। এর পর তিনি ব্রুনাই, মালদ্বীপ ও জর্দান সফর করবেন বলে কথা রয়েছে। চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে তিনি এশিয়ার দেশগুলো থেকে বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালাবেন বলে মনে করা হচ্ছে।

জেড