মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহোরের উপকূলের অদূরে একটি অবৈধ অভিবাসীদের নৌকাডুবির ঘটনায় অন্তত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ২০ জন ।

দেশটির উপকূলীয় রক্ষীদের বরাত দিয়ে সোমবার স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নৌকাটিতে ৬২ জন ইন্দোনেশীয় নাগরিক ছিল। তারা অবৈধ অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।শনিবার রাতে শক্তিশালী স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।

এক উপকূলরক্ষী বার্তা সংস্থা এএফপি'কে বলেন, এই ঘটনায় এ পর্যন্ত নৌকাটির ৩৪ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধারকৃতদের রাজ্যের অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইংরেজি দৈনিক দ্য স্টার অভিবাসন বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইন্দোনেশীয় যাত্রীরা বাড়ি ফিরছিল বলে ধারণা করা হচ্ছে।কর্মকর্তারা আরো জানান, উদ্ধারকৃতদের কাছে বৈধ কাগজ নেই।

জেড