চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে শুক্রবার সুপার টাইফুন রামাসান ধেয়ে আসছে। এর আগে প্রতিবেশী দেশ ফিলিপাইনে এ শক্তিশালী ঝড়ের আঘাতে কমপক্ষে ৪০ জনের প্রাণহানি ঘটে এবং দেশটির ব্যাপক ক্ষতি হয়।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএসসি) জানায়, ঝড়টি আজ দুপুরের পর হাইনান দ্বীপ ও গুয়াংডং প্রদেশে আঘাত হানতে পারে।

এনএসসি জানায়, শুক্রবার সকালে ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ১৯৮ কিলোমিটার। সুপার টাইফুনের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, রামাসান যে আঘাত হানতে যাচ্ছে তা বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন বলে ধারণা হচ্ছে।

বৃহস্পতিবার এনএসসি এ ঝড়ের ব্যাপারে ‘রেডঅ্যালার্ট’ জারি করে। সিনহুয়া জানায়, এ বছর এটিছিল প্রথম সতর্কতা জারির ঘটনা।

এর আগে প্রতিবেশী দেশ ফিলিপাইনে সুপার টাইফুন রামাসানের আঘাতে কমপক্ষে ৪০ জনের প্রাণহানি ঘটে এবং লাখ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ফিলিপাইনের ব্যাপক ক্ষতি হয়।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ