জাতিসংঘের পারমাণবিক সংস্থা জানিয়েছে, ইরান ইউরেনিয়ামের মজুদ জ্বালানিতে রূপান্তর করেছে।

সংস্থাটি আরো জানায়, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যেটুকু ইউরেনিয়াম দরকার, ইরান তার মজুদ অনেকটা কমিয়ে জ্বালাতিতে রূপান্তর করেছে।

২০ শতাংশ ইউরেনিয়ামের মজুদ জ্বালানিতে রূপান্তর ইরানের পরমাণু প্রকল্প কমানোর ক্ষেত্রে বিশ্ব শক্তিধর দেশগুলোর সঙ্গে চুক্তির অংশ।

এদিকে ইউরেনিয়ামের মজুদ জ্বালানিতে রূপান্তর করার পর ইরানের তহবিলেরজব্দ করা ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার গত সপ্তাহে অবরোধমুক্তের ঘোষণাদিয়েছে যুক্তরাষ্ট্র।

গত শুক্রবার ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে বিশ্বের ক্ষমতাধরদেশগুলোর মধ্যে একটি চুক্তিতে পৌঁছতে নির্দিষ্ট সময়সীমা আরও চার মাসবাড়াতে একমত হয়েছেন কূটনীতিকরা।

গত সপ্তাহে আলোচনার পর যৌথ বিবৃতি দিয়েছিলেন ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধানক্যাথরিন এস্টোন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। বিবৃতিতে তারা বলেন, " কিছু মৌলিক বিষয়ে এখনো তাৎপর্যপূর্ণ ফাঁক রয়েছে। এগুলোর জন্য আরো সময় ও প্রচেষ্টা প্রয়োজন।" সূত্র: বিবিসি।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই