করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৩ জুন) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭০ হাজার ৩৮৪ জনে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জন।
এবিএস





